কিশোরগঞ্জের মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুর আলীর ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন। জানা গেছে মহিনন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনসুর আলী ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ৬ শতাধিক হত দরিদ্র ও কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। তিনি নিজে হতদরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে এসব ত্রাণ সহায়তা করে যাচ্ছেন। তিনি জানান, কিশোরগঞ্জ -১ আসনের এমপি ডাঃ সৈয়দা জাকিয়া নূর লিপি আপার ও মুক্তিযোদ্ধা যুব কমান্ডের আহবায়ক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু' ভাইয়ের নির্দেশনায় ইউনিয়নের হত দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। এসব ত্রাণ বিতরণ কার্যক্রম সার্বিকভাবে সহযোগিতা করছেন যুবলীগ নেতা আরজু, ইকবাল, সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল, ছাত্রলীগ জুয়েল প্রমুখ।