করোনা ভাইরাস প্রতিরোধে বিনা প্রয়োজনে ঘরের বা বাড়ির বের হওয়া নিষেধ থাকলেও বগুড়ার শেরপুরে কারণে অকারণে সড়কে ভীড় বেড়েছে মানুষের।
সরজমিনে দেখা যায়, সোমবার (১৩) এপ্রিল বেলা ১১টায় বগুড়ার শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় দেখা গেছে নানা ধরনের যানবাহন ও নানা বয়সী নারী পুরুষের ভীড়। কোন প্রয়োজন ছাড়াই বাড়ির বাহিরে আসছেন তারা।
শহরের একমাত্র ঐতিহ্যবাহী বারদুয়ারী হাটে গিয়েও দেখা গেছে সেখানে সামাজিক দূরত্বের কোনা বালাই নেই।
অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নিদের্শনা থাকলেও শেরপুর বাসষ্ট্যান্ডে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান কৌশলে তাদের ব্যবসা পরিচালনা করছে। এমনকি কিছু চায়ের দোকানেও চা বিক্রি হচ্ছে কৌশলে।
করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে গত ২৬মার্চ থেকে সারাদেশে গণপরিবহন বন্ধ ও নিত্যপণ্য ছাড়া অন্যান্য দোকানপাট বন্ধ করা হয়। এছাড়া প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এনিয়ে আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও কঠোর অবস্থানে। বিকাল ৫টায় ঔষধের দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ হয়ে যায়। তারপরও বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না অপ্রয়োজনীয় মানুষের ভীড়। যেন সাভাবিক অবস্থার মত। উপজেলা প্রশাসন থেকে প্রতিনিয়ত নানা রকম মামলা ও জরিমানা করা হচ্ছে কিন্তু কোন মতেই যেন এই অবস্থার অবসান করা যাচ্ছে না। দশ দিনে প্রায় তিন লক্ষ টাকার মত জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।