বগুড়ায় তুচ্ছ ঘটনায় পুলিশের ২ সদস্যের বিরুদ্ধে ২সাংবাদিককে হাতকড়া লাগিয়ে টেনেহিঁচড়ে থানায় নিয়ে নিগৃহীত ও হয়রানির করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তৎক্ষনাত এক এসআইকে থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার রাতে বগুড়া সদর থানায়।
প্রত্যাহার করা এসআই হলেন নিরঞ্জন রায়। তাকে বগুড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এদিকে নিগৃহীত ওই ২ সাংবাদিক হলেন সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান ও একাত্তর টেলিভিশনের বগুড়া প্রতিনিধি শাহজাহান আলী। পরে জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাদের হস্তক্ষেপে ২ সাংবাদিককে ছেড়ে দেয়া হয়।
একই ঘটনায় অভিযুক্ত বগুড়া সদর থানার এএসআই গোলাম মোস্তফার বিরুদ্ধে শেষ খবর পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে বগুড়া সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক ) বলেন তুচ্ছ ঘটনায় ভুল বোঝাবুঝি হয়েছে এবং তৎক্ষনাত উভয় পক্ষের মধ্য সমঝোতা হওয়ায় ওই ২সাংবাদিককে তৎক্ষনাত ভাবে মুক্ত করে দেয়া হয়েছে।
ওসি জামান রাতে জানান, ‘বিনা অপরাধে কোনো সাধারণ মানুষকেও হাতকড়া লাগানো বেআইনি। দুই সাংবাদিককে হাতকড়া লাগিয়ে থানায় নিয়ে আসার ঘটনায় তাৎক্ষণিকভাবে এসপি স্যারের নির্দেশে এসআই নিরঞ্জন রায়কে বগুড়া সদর থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। তদন্ত করে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
এ বিষয়ে সময় টেলিভিশনের বগুড়ার স্টাফ রিপোর্টার মাজেদুর রহমান বলেন, করোনাভাইরাস সংক্রমণে কর্মহীন তিনটি অসহায় পরিবারকে চাল-ডালসহ কিছু খাবার দিতে তাঁরা দুজনে দুটি মোটরসাইকেল যোগে চেলোপাড়া দিক থেকে থানা মোড়ে পৌছলে পেছন দিক থেকে আসা উচ্চ স্বরে সাইরেন বাজিয়ে আসা সাদা পোষাকধারী এএসআই গোলাম মোস্তোফা সদর থানার দিকে যাচ্ছিলেন। বিনা কারণে এমন শব্দ করে আতঙ্ক সৃষ্টি করায় পরিচয় জানতে চাওয়া হয় তার কাছে।
এঘটনাকে কেন্দ্র করে বাদানুবাদের সৃষ্টি হয়। এতে এএসআই মোস্তফা ক্ষুব্ধ হন। একপর্যায়ে মুঠোফোনে গোলাম মোস্তফা এসআই নিরঞ্জনকে ডেকে আনেন সেখানে। এ সময় তাদের মধ্য কথাকাটা কটির একপর্যায়ে ওই ২সাংবাদিকের হাতে হ্যান্ড কাপ লাগিয়ে দেন তারা। তিনি আরো জানান, এ সময় নিজেদের সাংবাদিক পরিচয় দেওয়ার পরও কয়েকজন পুলিশ সদস্য দিয়ে তাঁরা টেনেহিঁচড়ে সদর থানায় তোলেন। প্রায় আধা ঘণ্টা পর সদর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক) এস এম বদিউজ্জামান থানায় আসার পর তাঁদের হাতকড়া খুলে দেওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এসআই নিরঞ্জন রায় বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে শহরের দোকানপাট বন্ধে দোকানিদের সতর্ক করার জন্য মোটরসাইকেলে সাইরেন বাজিয়ে চেলোপাড়া থেকে ফিরছিলাম। সদর থানার আবাসিক কোয়ার্টারে ঢোকার পরপরই এএসআই গোলাম মোস্তফা ফোনে বলেন, “মোটরসাইকেলে শহরে বের হওয়া দুজন ব্যক্তি পুলিশের সঙ্গে খারাপ আচরণ করেছেন।” পরে কোয়ার্টার থেকে বের হয়ে ওই দুই সাংবাদিককে পরিচয় জিজ্ঞাসা করলে তাঁরা পরিচয় দেননি। পরে থানায় যেতে বললে তাতে রাজি হননি। বাধ্য হয়ে সঙ্গে থাকা কনস্টেবলদের দিয়ে হাতকড়া লাগিয়ে থানায় নিয়ে আসার নির্দেশ দিই। তাঁরা সাংবাদিক পরিচয় দিলে এমনটা ঘটত না বলে স্বিকার করেন তিনি।’
এ বিষয়ে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) এস এম বদিউজ্জামান বলেন, ‘সামান্য ভুল-বোঝাবুঝি থেকে এমন ঘটনা ঘটেছে। আমি থানায় আসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সাংবাদিকদের হাত হ্যান্ড কাপ লাগানোর ঘটনায় এসআই এসআই নিরঞ্জনকে প্রত্যাহার করা হয়েছে।