বগুড়ার আদমদীঘিতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬ জন আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই নারী কে গ্রেফতার করেছে।
জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের হাজী মোহাম্মাদ আলীর ছেলে ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠু (৪৮) রোববার সকালে বাড়ির পার্শ্বে তার নিজ পুকুরের পাড় মাটি ভরাট করার সময় প্রতিবেশি নূর ইসলাম ফুনি ও তার সহোদর মোসলিম উদ্দিন সহ পরিবারের লোকজন অতর্কিত ভাবে হামলা চালিয়ে ব্যবসায়ী রবিউল ইসলাম মিঠুকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী মাহাবুবা খাতুন বাদী হয়ে ওই রাতেই ৬ জন আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ হত্যা মামলার আসামী ইসলাম ফুনির স্ত্রী মরিয়ম বেগম (৩৮) ও জামিলের স্ত্রী ফাহিমা বেগম (৩৪) কে গ্রেফতার করে। এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন জানান, অপর আসামীদের গ্রেফতার তৎপরতা চলছে।