‘‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’’ এই প্রবাদ সারা বিশ্বেই যেন বাস্তবতার রুপ ধারণ করতে যাচ্ছে।
করোনা নামক মরণঘাতি ভাইরাস সারা বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। এখন পর্যন্ত এর কোন চিকিৎসা বা প্রতিষেধক বের না হওয়াতে প্রতিটি মানুষের আতঙ্ক বিরাজ করছে।
অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই করোনা হতে বাঁচতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাইরে বের হওয়াসহ নানান কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। দেশের অসহায়, দুস্থ, দিনমজুরসহ নানান পেশার মানুষ কর্মহীন হয়ে একরকম অর্ধহারে অনাহারে দিনযাপন করছে। সরকার এদের জন্য ত্রাণ ঘরে ঘরে পৌছে দেওয়ারও উদ্যোগ গ্রহণ করেছে। কিন্তু সেই ত্রাণে এখনো অনেক দিনমজুর খেটে খাওয়া মানুষ ত্রাণ পাওয়া হতে বিরত আছে।
ঠিক যখন এই অবস্থা তখন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার স্থানীয় সাংবাদিক মোঃ আবদুল বাতেন গোদাগাড়ীর পৌর এলাকার রিকশা চালক কবির আলী (২৫), নজরুল ইসলাম (৬৫), ভ্যান চালক বাবু (৪৫) ও নাপিত শ্রী জীবন কুমার শীলের অসহায়ত্ব, কর্মহীনতা ও সরকারি ত্রাণ না পাওয়া নিয়ে তাদের ভিডিও রেকর্ড ফেসবুকে আপলোড করে প্রচার করা হয়। গত শনিবার (১১ এপ্রিল) যঃঃঢ়ং://বিন.ভধপবনড়ড়শ.পড়স/নধঃবহ.ধযসসবফ এই প্রোফাইল হতে প্রচার করলে রাজশাহী-১ আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী ও এমপি ওমর ফারুক চৌধুরীর বিশেষ আস্থাভাজন হিসেবে পরিচিত গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের নজরে আসে।
এসব অসহায় মানুষের অভিযোগ ছিলো আমরা খেটে খায় রিকশা, ভ্যান না চালালে চুলাতে হাড়ি চড়বে না। পেটের তাগিদে ভ্যান রিকশা নিয়ে রাস্তায় বের হই তাতেও পুলিশ আমাদের থাকতে দেয়না পিঁটিয়ে বাড়ী পাঠিয়ে দেয়। আর সরকারি ত্রাণ আসলেও আমরা পাই না। তাই আমরা কি ভাবে বাঁচবো। তারা সকলেই সরকারি ত্রাণ যাতে পাই তার জন্য অনুরোধ জানান।
এসব অসহায়ত্বের কথা বিবেচনা করে বিশেষ করে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মানবিক দিক ভেবে মহানূভবতার পরিচয় দিয়ে এদের পাশে দাঁড়াতে চান। তাদের অসহায়ের কথা ফেসবুকে ২৪ ঘন্টা পার হওয়ার আগেই স্থানীয় ওই সাংবাদিককে দুপুরে ফোন করে উপজেলা চেয়ারম্যান জানান তাদের ত্রাণ দেওয়া হবে। যেমন কথা তেমনি কাজ। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যার পর ওইসব দুস্থদের বাড়ী বাড়ী গিয়ে উপজেলা চেয়ারম্যান নিজে তাদের হাতে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ লিটার তেল ও একটি করে সাবান তুলে দেন।
উপজেলা চেয়ারম্যানের এমন মহানুভবতার সহযোগিতা পেয়ে খুশি উপকার ভোগীরাও। তারা বলেন, আমরা সত্যিই দুঃখে কষ্টে দিন পার করছিলাম তবে এত কম সময়ে চেয়ারম্যান আমাদের পাশে এসে সহযোগিতা করবেন তা ভাবতে পারিনি। এমন জনপ্রতিনিধিরা এগিয়ে আসলে গরীব মানুষের অনেক উপকার হবে বলে জানান।
উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ফেসবুকের মাধ্যমে এসব অসহায় মানুষের কথা শুনে আমার উপলব্ধি হয়েছে তাদের পাশে দাঁড়ানো আমরা নৈতিক কর্তব্য। এছাড়াও আমাদের এমপি ওমর ফারুক চৌধুরী এই দূর্যোগের মূহুর্তে এসব মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে উপকার করতে এবং ত্রাণ ঘরে ঘরে পৌছে দিতে বলেছেন। তাই এসব কাজ দিনরাত পরিশ্রম করে চলেছি। এমনি ভাবে আমি সাধারণ মানুষের উপকার করে যাবো বলে মন্তব্য করেন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কাউসার মাসুম, স্থানীয় সাংবাদিক ও গোদাগাড়ী প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ আবদুল বাতেন, ৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল্লাহ-আল- মামনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপজেলা চেয়ারম্যান বিভিন্ন জায়গাতে বিধবা, বয়স্ক, কর্মহীন প্রায় ১০০ মানুষের মাঝে এমপি ওমর ফারুক চৌধুরীর হটলাইনে ফোন ও ম্যাসেজ দেওয়াদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।