বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া (কোভিড-১৯) করোনা ভাইরাস সম্পর্কে ক্যাম্পিং করে জনগণ কে সচেতন করতে দেখা গেছে বগুড়ার সান্তাহার ইউনিয়নের দমদমা গ্রামের কিছু উদ্যোমী যুবকের উদ্যোগে সকাল থেকে রাত পযর্ন্ত গ্রামের প্রবেশ পথে ঢুকতে প্রতিটি মানুষজন কে স্যাভলন সাবান পানি দিয়ে হাত ধুয়ে দিচ্ছেন। তাদের এই কাজের সহায়তা করছেন ওই গ্রামের সচেতন যুবক পিন্টু, ফিরোজ, হুয়ায়নসহ বেশ কিছু উদ্যোমী যুবক রয়েছে। তাদের এই মহৎ উদ্যোগ কে সবাই স্বাগত জানিয়েছে।
এ ব্যাপারে দমদমা গ্রামের উদ্যোমী যুবক পিন্টু জানায়, করোনা ভাইরাস সারা বিশ্বের মত বাংলাদেশেও মহামারি আকার ধারণ করছে। এমতাবস্থায় সকল কে সরকারের জারিকৃত স্বাস্থ্যবিধি মানতে হবে। অতীব জরুরী প্রয়োজন ছাড়া বের না হওয়া ও সামাজিক দুরুত্ব বজায় রাখতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করছেন।