গতকাল রবিবার ঘোড়াঘাট পৌর এলাকার পাঁচপীর জামে মসজিদে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেন ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন। টাকা গ্রহন করেন উক্ত মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ রহিম ব্যাপারী ও সেক্রেটারী ফারুক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী মটুক। সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের অংশ হিসাবে ঘোড়াঘাট পাঁচপীর জামে মসজিদ উন্নয়ন করার জন্য ওই টাকা বরাদ্দ দেওয়া হয়।