বগুড়ার শেরপুরে বিভিন্ন মানবিক সেবায় কাজ করে যাচ্ছে অরাজনৈতিক সামাজিক সংগঠন ঘাস ফুল। করোনা যুদ্ধে যখন বিশ^ তালমাতাল অবস্থা ঠিক তখনি কিছু অসহায় মানুষের পাসে এসে দাড়িয়েছেন সংগঠনটি। বিভিন্ন সময় সুবিধা বঞ্চিতদের মাঝে ত্রাণ নিয়ে পৌছে দেওয়া ,মানুুষকে সচেতন করা, মাক্স হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা,বা কুকুরের খাবার যোগান দেওয়া। সারা দেশের মানুষ যখন করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে হোম কোরেন্টাইন নিয়ে ব্যাস্ত, ঠিক তখন নিজ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক এই সংগঠনের নেতারা। শুধু মানুষি নয় খাবার না পেয়ে যখন রাস্তার কুকুররা অসহায় হয়ে পরেছে ঠিক তখনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে গিয়ে খাবার দিতেও দেখা গেছে তাদের। করোনা যুদ্ধে শেরপুর উপজেলার বিভিন্ন প্রান্তে বিরামহীনভাবে কাকডাকা ভোর হইতে রাত্রি পর্যন্ত মানুষকে সচেতনও করছে।
এ ব্যাপারে সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, আমরা হয়তো সবার পাশে গিয়ে দাড়াতে পারবো না কিন্তু কিছু মানুষতো আমাদের একটু সহযোগীতায় কটা দিন খেতে পারবে। শুধু আমরা না সমাজের উচ্চ পর্যায়ের লোকদের নেমে আসতে হবে সাধারনের পাশে দাড়াতে হবে। তবেই এই যুদ্ধে আমরা জয়ি হবো।
এ প্রসঙ্গে ঘাস ফুলের সাধারন সম্পাদক সাংবাদিক সৌরভ অধিকারী শুভ জানান, এই সময়টা আমাদের খুবি খারাপ সময় যাচ্ছে। মানুষের কর্ম থেকেও আজ ঘরে বসে আছে ফলে অনেকটাই কস্টের মধ্যে দিয়ে তারা সময় পার করছে। আমরা কিছু মানুষের পাশে গিয়ে একটু দারানোর চেষ্টা করছি। এখন দুই শ্রেনির মানুষ বেশি কস্টে আছে। নি¤œ শ্রেনী ও মধ্যেবিত্তরা। আমরা মধ্যে বিত্তদের বাড়ি বাড়ি গিয়ে ছবি না তুলে একটু সাহায্য করছি। তাছাড়া আমরা অসহায় রাস্তার কুকুরদের প্রতিদিন খাবার দেওয়ার চেষ্টা করছি। তাড়াও আজ অনেকটাই কস্টে আছে। এই ক্লান্তি লগ্নে সবাই কে সবার স্থান থেকে এগিয়ে আসতে হবে তবেই সংকট থেকে আমরা রক্ষা পাবো।