সরকারি নির্দেশনা অনুযায়ী নিরাপদ দূরত্বের শর্ত না মানা, ঘোষিত সময়ের বাইরে ব্যবসা পরিচালানা ও উদ্যেশ্যহীনভাবে রাস্তায় ঘোরাফেরা করার অপরাধে গত ১৭ দিনে পার্বতীপুরে ৬৬ জনকে বিভিন্ন অংকের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ২১ হাজার টাকা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে পুলিশের সহযোগিতায় পার্বতীপুর শহর ও গ্রামঞ্চলের বিভিন্ন হাট-বাজার ও সড়কে নাগরিক সচেতনতা বাড়াতে এসব ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী বলেন- যতটা সম্ভব ঘরে থেকে নিজে সুস্থ্য থাকবো অন্যকেও সুস্থ্য রাখবো। উপজেলার হাট-বাজার গুলোতে জনসচেতনতার জন্য মাইকিং অব্যাহত আছে। করোনা প্রতিরোধে করনীয় নিয়ম মেনে চলার কথা প্রতিনিয়ত বলা হচ্ছে। তা সত্বেও নির্দেশনা ভঙ্গ করায় জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।