বগুড়ার নন্দিগ্রামে উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়েছে র্যাবের একটি বিশেষ টিম। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান ওএমএস ও ১০টাকা দরের ফেয়ার প্রাইজ মানির চাল।
গ্রেপ্তার করা হয়েছে আনিছুর রহমান ও তার সহযোগি আওয়ামী লীগ নেতাআনসার আলীকে।
আনিছুর রহমান (৫০)নন্দিগ্রাম উপজেলার সাং-ভাগশিমলা, মৃত মনছুর রহমান এর ছেলে এবং এলাকার তারাটিয়া গ্রামের মৃত কাজেমুদ্দিন এর ছেলে আনসার আলী (৪৩)।
জানা গেছে শনিবার দিবাগত গভীর রাতে বগুড়া র্যাব -১২ বিশেষ কোম্পানীর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নন্দিগ্রাম উপজেলা সদরের শিমলা এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমানের বাড়ীতে অভিযান চালায়। এ সময় তারা সেখানে ১৬৮ বস্তা সরকারী বরাদ্ধের ওএমএস এবং ১০টাকা দরের ফেয়ার প্রাইজ মানির চাল আটক করে তারা।
র্যাব -১২ বগুড়া বিশেষ কোম্পানি সদর জব্দ করা চালের পরিমান ১৬৮ বস্তা বলে নিশ্চিত করে।