বগুড়ার পল্লীতে ছাগলে ক্ষেতের লাউ গাছ খেয়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা ও মারপিটের শফিকুল ইসলামে (৩৭)নামের এক ব্যাক্তি খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে সোনাতলা উপজেলা সদরের চক নন্দনপুর এলাকায়। পুলিশ এ ঘটনায় তৎক্ষনিক ভাবে ৫জনকে আটক করেছে।
নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত জয়েন উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিহত শফিকুলের একটি ছাগল এলাকার আব্দুল খালেক নামের এক ব্যাক্তির ক্ষেতে ঢুকে লাউয়ের গাছ খেতে শুর করে। এসময় শিবলু ফারুক নামের স্থানীয় দু’যুবক শফিকুলের উপর চড়াও হয়ে তাকে ছাগলে লাউ গাছ খেয়ে ফেলার জন্য গালিগালাজ করে। এসময় শফিকুলের ভাই শরিফুল এগিয়ে এলে ওই যুবকদের সাথে তাদের তর্কাতর্কি বেঁধে যায়।
এর এক পর্যায়ে তাদের মধ্য মারপিট ও সংঘর্ষ বেঁধে যায়।এসময় প্রতি পক্ষের কোদাল ও বেলচার আঘাতে শফিকুল মারাত্বক ভাবে আহত হন। পরে আহতের স্বজনরা মমূর্ষ অবস্থা শফিকুলকে প্রথমে সোনাতলা সরকারী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে
নেয়ার পথে তারে মৃত্যু হয়।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ ( ওসি সার্বিক) আব্দুল্লাহ আল মাসুদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় তৎক্ষনিক ভাবে ৫জনকে আটক করা হয়েছে এবং নিহতের লাশ ময়না তদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতারের মর্গে পাঠানো হয়েছে। শেষ খবর পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।