বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা ব্রীজ এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে বাবু মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪ জন।
ঢাকাণ্ডবগুড়া মহাসড়কের বগুড়া জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের গাড়ই এলাকায় শনিবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
শেরপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. রতন হোসেন জানান, ঢাকা থেকে বগুড়াগামী একটি মোটর সাইকেলের সাথে চান্দাইকোনামুখী একটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষ হলে দুই মোটর সাইকেলে থাকা ৫জনই আহত হয়। তাদেরকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে এর মধ্যে একযুবকের মৃত্যু হয়। আরও এক যুবকের অবস্থা আশংকাজনক। নিহত বাবু মিয়া দুঁপচাচিয়া উপজেলার জামরুল গ্রামের মজিবর রহমানের ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আহতদের চিকিৎসা চলছে তবে আরো একজনের অবস্থা আশংকাজনক।