সারাদেশে যখন জনপ্রতিনিধি ও কিছু অসৎ নেতা-কর্মীরা চাল চুরিতে ব্যস্ত ঠিক তখন বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু শনিবার সকাল থেকে অসহায় ও দুস্থদের মাঝে আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিজ উদ্যোগে ব্যক্তিগত তহবিল থেকে এই ত্রাণ নিয়ে ছুটে চলছেন উপজেলার বিভিন্ন এলাকায়। তিনি নিজ গাড়ীতে বহন করে এসব ত্রান পৌঁছে দিচ্ছেন দুস্থদের বাড়ি বাড়ি গিয়ে। তিনি আদমদীঘি উপজেলার সদর, ছাতিয়ানগ্রাম, চাপাপুর, কুন্দুগ্রাম, কদমা, করজবাড়ী, দমদমা, সান্তাহার লকু কলোনী, পৌওতা, বশিপুর, ইয়ার্ড কলোনি এলাকায় অসহায় ও দুস্থদের মাঝে এসব ত্রাণের চাল, ডাল, আলু, পিঁয়াজ ও তেল পৌঁছে দিচ্ছেন।
এ ব্যাপারে মাহমুদুর রহমান পিন্টু বলেন, করোনা ভাইরাস সংক্রমন রোধে সামাজিক নিরাপদ দুরত্ব বজায় রাখতে বাড়ি বাড়ি গিয়ে ত্রান পৌঁছে দিচ্ছি। আমাদের উপজেলায় একটি মানুষও না খেয়ে মারা যাবে না। ভবিষ্যতে আমার ব্যক্তিগত সাহায্য ও সহযোগীতা অব্যহত থাকবে।