আবারো বগুড়ায় ১০টাকার ফেয়ার প্রাইজ মানির চালআত্বসাত করা ৫০ বস্তা চাল সহ স্থানীয় চেয়ারম্যানের পিএসকে গ্রেপ্তার করেছে সোনাতলা থানা পুলিশ।
পুলিশ বলছে তারা ৫০বস্তা চাল জব্দ করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে সোনাতলা উপজেলার মধুপুর এলাকায়।
আটক মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মিঠু মন্ডল(৩৮) দাঁড়িহাসরাত গ্রামের ওফিজ উদ্দিন মন্ডলের ছেলে এবং স্থানীয় চেয়ারম্যানের পিএস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন এক সংবাদের ভিত্তিতে সোনাতলা থানার এসআই আবদুর রহিমের নের্তৃতে পুলিশের একটি দল উপজেলার মধুপুর এলাকায় স্থানীয় চেয়ারম্যান অসিম কুমার জৈনের ছোট ভাই ঈশ্বরের গোডাউনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ফেয়ার প্রাইজ মানির ৫০বস্তা চাউল সহ এলাকার চেয়ারম্যান অসিম কুমার জৈনের পিএস মিঠু মিয়াকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে থানার এসআই আবদুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তারা ৫০বস্তা চাল জব্ধ করেছেনএবং ঘটনার জন্য মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগে জানা যায় চাউল গুলি উদ্ধারে পুলিশের ভূমিকা প্রশংসনিয় হলেও এ ঘটনার অন্তরালে একটি মহল থাকতে পারে। আটক মিঠু পুলিশকে জানিয়েছে যে, তারা চাল গুলি যাদের দেয়া হয়েছিল তাদের কাছ থেকে কিনেছেন।