করোনা আক্রান্ত সন্দেহে বগুড়ার ধুনটে ঢাকা থেকে পালিূে আসা এক নার্সের বাড়ী লকডাউন করা হয়েছে। স্থানীয় প্রশাসন শুক্রবার সকালে ধুনট উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি মধ্যপাড়া গ্রামে ওই নার্সের বাড়ীতে লাল নিশান টানিয়ে লকডাউন করেন।।
জানা যায়, ধুনট উপজেলার সদর ইউনিয়নের বেলকুচি মধ্যপাড়া গ্রামে এক নার্স ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চাকুরি করতেন। করোনা ভাইরাসের আতঙ্কে বৃহস্পতিবার ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়িতে আসেন তিনি। বিষয়টি স্থানীয় জনগনের মধ্যে জানাজানি হওয়ার পর পরো গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিষয়টি গ্রামবাসী ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল মিয়াকে জানায়। পরবর্তীতে চেয়ারম্যান বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা ওই নার্সের বাড়ী লকডাউন করে বাঁশ দিয়ে বেড়া দিয়ে সেখানে গ্রাম পুলিশের পাহারা বসিয়েছেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)রাজিয়া সুলতানা জানান, মেয়েটি ঢাকার একটি বেসরকারি ক্লিনিক থেকে পালিয়ে নিজ বাড়িতে এসেছেন। এজন্য তার ১৪ দিন হোম কোয়ারেন্টিনে নিশ্চিত করতে ওই বাড়িটি লক ডাউন করে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।