তিন শতাধিক শ্রমিককে বৃহস্প্রতিবার ত্রাণ সহায়তা করলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সহায়তায় জেলা প্রশাসন, কিশোরগঞ্জ এর ব্যবস্থাপনায় সাম্প্রতিক করোনা ভাইরাসের সংক্রমণজনিত সংকটে কর্মহীন অবস্থায় অসহায়ভাবে দিনযাপন করা কিশোরগঞ্জের সর্বমোট ৩০০ জন শ্রমজীবীর ( ১৫০ জন রিক্সাচালক, ৫০ জন ভ্যান ও টমটম চালক ও ১০০ জন ইজিবাইক চালক) হাতে হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ত্রাণসামগ্রী) তুলে দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। এ সময় প্রত্যেককে তার পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি করে ডাল এর প্যাকেট সাহায্য দেয়া হয়। ত্রানবিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ উবায়দুর রহমান সাহেল, সদর উপজেলার চেয়ারম্যান মামুন আল মাসুদ খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।