বগুড়ার সান্তাহার পৌর শহরের নি¤œ আয়ের মানুষের জন্য ১০ টাকা কেজির বিশেষ ওএমএস চাল বিক্রি শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই ৩ দিন প্রতি গ্রাহক সর্বোচ্চ ৫ কেজি চাল কিনতে পারবেন। চলতি মাসে বৃহস্পতিবার শহরের নতুন বাজার হাটখোলা চন্দন কুন্ডু এবং পুরাতন বাজারে হুমায়ন কবির বাদশা নামের ডিলার চাল বিক্রি শুরু করেছেন। প্রতি ডিলার নির্ধারিত দিনে এক মেট্টিক টন করে চাল বিক্রি করবেন। এদিকে, উপজেলার সান্তাহারসহ ৬ ইউনিয়নে গত মার্চ মাস থেকে খাদ্য বান্ধব কর্মসুচির অধীনে ১০ টাকা কেজি দরে ৮ হাজার ৫০৬ হতদরিদ্রের চাল দেওয়া হচ্ছে। কিন্তু চালের বাজারে দাম বৃদ্ধি ফলে শহর এলাকার দরিদ্ররা দিশেহারা হয়ে পড়েন। ফলে তাদের জন্য এই বিশেষ ওএমএস চালু করা হয়েছে। খাদ্য বান্ধব কর্মসুচির ১৩ এবং বিশেষ ওএমএসের ২ ডিলারের দোকান গুলোতে উপচে পড়া ভীড় দেখা গেছে। করোনা ভাইরাস সংক্রমন রোধ সংক্রান্ত সামাজিক নিরাপদ দুরত্ব রক্ষা করার কোন বালায় নেই। গাদাগাদি করে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চাল কিনতে দেখা গেছে।