সেবাই ধর্ম মানুষকে সেবা দিতে প্রত্যেকটি সময় জারা নিরলস ভাবে কাজ করে যায় তারা বাংলাদেশ পুলিশ।
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নানা রকম কাজের মাধ্যমে সাধারন মানুষ কে ঘরে থাকার জন্য আহবান করছে বগুড়ার শেরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.হুমায়ুন কবীর ও পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ। করোনা যুদ্ধে শেরপুর উপজেলার আনাচে-কানাচে বিরামহীনভাবে কাকডাকা ভোর হইতে রাত্রি পর্যন্ত ছুটে চলছেন। দেশের মানুষ যখন করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে হোম কোরেন্টাইন নিয়ে ব্যাস্ত, ঠিক তখন নিজ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, বাজার নিয়ন্ত্রনে ও নিয়মিত বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, করোনা সচেতনতায় উপজেলা প্রশাসনের পাশে সব সময় কাজ করছেন তারা। করোনা সচেতনতায় উপজেলা আনাচে কানাচে লিফলেট বিতরণ করে নজির স্থাপন করেছেন। জিবানুনাশক পানি স্প্রে, হাত ধোয়ার ব্যাবস্থা, মাক্স বিতরন সহ নানা রকম সচেতনতার বানী শুনাচ্ছেন তারা। এমন কি শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীরের ব্যাক্তি উদ্দ্যগে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন সাধারন মানুষদের মাঝে। সকাল থেকে শুরু করে চলছে তাদের নিরলস সেবা। বিদেশ ফেরত দের বাড়ি বাড়ি গিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে দেখা গেছে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর ও পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ কে। হাতে মাইক নিয়ে মটর সাইকেলের সোডাউনের মাধ্যমে প্রতিনিয়ত মানুষকে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে কাজ করছেন এই দুই পুলিশ কর্মকর্তা। এমনকি মাইকিং এর মাধ্যমে সচেতন হবার আহবান জানাচ্ছেন তারা। তারা ফুটপাতের হকার, রিকশাচালক, ভিক্ষুক ও হতদরিদ্র থেকে শুরু করে মানুষের মাঝে করোনা সচেতনতায় ছুটে চলেছেন শহর থেকে গ্রাম গঞ্জে। এমন কর্মকান্ডে উপজেলা বাসীর কাছে ভূয়সী প্রশংসা পাচ্ছেন।
এ প্রসঙ্গে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)আবুল কালাম আজাদ বলেন, আমরা সর্বদা পুলিশি সেবা দিয়ে যাচ্ছি। মানুষকে সচেতন হওয়ার জন্য বিভিন্ন ভাবে বলছি। কিন্তু মানুষ এর পরেও যদি কথা না শুনে এবং সচেতন না হয় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, মানুষকে সচেতন করতে শেরপুর থানা পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আমরা বিকেল ৫টার পর ঔষধের দোকান ছাড়া সকল বন্ধ রাখার কথা বলছি। এ জন্য কিন্তু প্রতিদিন আমরা মাইক নিয়ে মানুষকে সচেতন করছি। আর ব্যাক্তি উদ্দ্যগে কিছু মানুষের পাশে দাড়ানোর একটু চেষ্টা করছি ।