৮ এপ্রিল বুধবার সকালে শেরপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের জন বহুল এলাকা গুলোতে হাত ধোঁয়ার জন্য বেসিন দেওয়া হয়েছে। এ সময় উদ্বোধন করেন ৮নং ওয়ার্ড কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম,শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, দৈনিক আজকের জনবাণী পত্রিকার প্রতিনিধি বিমান মৈত্রেয়, আরো উপস্থিত ছিলেন নিতাই সান্যাল,সৌরভ মোহন্ত প্রমুখ। এ সময় সকল কে সচেতন হওয়া ও বেশি বেশি করে হাত ধোঁয়ার পরামর্শ দেন কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম।