মরনব্যাধী করোনা ভাইরাসের আতংকে গোটা পৃথিবীর মত যখন বাংলাদেশ কাপছে তখনো তখনো বগুড়ায় হাট বাজার গঞ্জে জনসমাগম আটকানো যাচ্ছেনা । করোনা ভাইরাসের সংক্রামণ থেকে রক্ষা পেতে সরকারী নির্দেশনা পুরোপুরি মানছেননা সাধারন জনগন। প্রয়োজনে অপ্রয়োজনে মানুষজন শহরের রাস্তায় চলাচল করছেন ।
সেনা পুলিশ ও র্যাব সহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর খবর দারীর পরও প্রতিদিন শহর গঞ্জে হাট বাজারে মানুষ জনের সমাগম বেড়েই চলেছে।ফলে প্রতিদিনই বাড়ছে করোনায় সংক্রামিত হওয়ার আশংকা । সরকার এবং স্থানীয় প্রশাসনের বার বার কঠোর নির্দেশনা থাকার পরও বহুলাংশে জন সমাগম কমছেনা ।
এ ব্যপারে আরো জানা যায়, আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি এবং তাদের অনুরোধ বিনয় এক শ্রেণীর মানুষ মেনে চলার চেষ্টা করলেও এক শ্রেণীর কৌতুহলী জনতা শহরে বিনা কারনে প্রবেশ করছেন। ফলে শহরের হাট বাজার গুলোতে স্বাস্থ্য ঝুকি বেড়েই চলেছে।
বগুড়া শহরে এক শ্রেণীর রিক্সা ও অটোচালকরা বেপরোয়া ভাবে চলাচলের কারনে অনেকেই শহরে বিনা কারনে প্রয়োজনে ঘোড়া ফেরা করার সুযোগ পেযে যাচ্চেন।
এদিকে অন্যান্য দিনের মতও গতকাল মঙ্গলবার সকাল থেকেই শহরে সেনা পুলিশ ও ভ্রাম্যমান আদালতের নজরদারী বাড়ানো হলেও বেলা ৫টা পর্যন্ত গোটা শহরে হাট বাজারে প্রচন্ড ভীর লক্ষ করা গেছে।
আইনশৃংখলা বাহিনীর উপস্থিতিতে এক শ্রেণীর কৌতুহলী মানুসের ভীর কিছুটা কমে গেলেও বাহিণীর সদস্যরা সেখান থেকে চলে গেলে তারা আবারো ফিরে আসছেন। শহরের বিভিন্ন স্থানে বিকেল ৫টা পর্যন্ত নিত্য প্রয়োজনিয় দ্রুব্য সামগ্রীর দোকান খোলা রাখার কথা থাকলেও কম প্রয়োজনিয় জিনিস পত্রের দোকানীরা এ সুযোগ কাজে লাগিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান খোলারাখার চেষ্টা করছেন। অন্যদিকে শহরের ফুটপাট গুলো দখল করে এক শ্রেণীর হকাররা এখন বিভিন্ন সামগ্রী ও প্রয়োজন নয় এমন জিনিষ পত্রের পশরা নিয়ে বসছেন।
গতকাল সকালে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞাঁর নের্তৃতে বিপুল সংখ্যক পুলিশ শহরের বিভিন্ন স্থানে তাদের খবরদারী বাড়িয়ে বিভিন্ন দোকান যানবাহন নিয়ন্ত্রন করেন। একই ভাবে বগুড়া জেলা প্রশাসনের একাধিক টিম হাটে বাজারে তাদের নজরদারী এবং জনসমাগম ঠেকাতে দিনভর অভিযান চালান।
এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রিট মুহা ঃ জিএম রাশেদুল ইসলাম ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মারাজুল রাজনের নের্তৃকে ভ্রাম্যমান আদালত শহরের বিভিন্ন স্থানে বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় ক্যাপটেন সাজ্জাদের নেতৃতে সেনা বাহিণীর সদস্যরা তাদের সহযোগিতা করেন এবং শহরের বিভিন্ন স্থানে করোনা ভাইরাস সংক্রামন রোধে নজরদারী করেন।
এদিকে এত কিছুর পরও বগুড়া শহর ও এর আশপাশের এলাকায় সংক্রামন রোধে সরকারী নির্দেশনা অমান্য করে বিপুল সংখ্যক মানুষ ঘড়ে না থেকে শহর বন্দর ও বাজার সহ আশপাশে ভীর করছেন। প্রতিদিন রাস্তায় রাস্তায় লোক সমাগম বৃদ্ধি পাওয়ার ফলে করোনা ভাইরাসে সংক্রামনরোধে সরকারের ্ঐকাšিকÍ প্রচেষ্টা বজ্রমুষ্ঠি ফসকা গেড়োতে পরিনত হচ্ছে।