বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুর উদ্যোগে উপজেলার ৭ হাজার কর্মহীন ও দুস্থ পরিবারে ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত আদমদীঘি উপজেলার বিভিন্ন ইউনিয়নে চাল, ডাল, আলু ও তেল বিতরন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, সাংবাদিক আনোয়ার হোসাইন, ইউপি সদস্য বেলাল হোসেন, আব্দুল জব্বার প্রমুখ।