বগুড়ার শেরপুরে করোনার প্রভাবে কর্মহীন ঘাসফুল নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠণের উদ্যোগেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
৭ এপ্রিল মঙ্গলবার বেলা ১২টার দিকে ঘাসফুলের অস্থায়ী কার্যালয় শেরপুর বাসস্ট্যান্ডস্থ আহম্মেদ পার্সেল সার্ভিস কার্যালয় থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এসসময় ত্রাণ বিতরণকালে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ শেরপুর উপজেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, অর্থ বিষয়ক সম্পাদক বাদশা আলম, ঘাসফুলের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ, সিনিয়র সহ-সভাপতি বিমান মৈত্র, সাংবাদিক শফিকুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে ৫০টি কর্মহীন পরিবারের মাঝে ৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।