কোভিড-১৯ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগ বগুড়া জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও মের্সাস শ্রাবণী এন্টার প্রাইজের মালিক রাহুল খান ডাবলু।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পযর্ন্ত আদমদীঘি উপজেলার সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণের এ কার্যক্রম শুরু করেন। তিনি বর্তমান সরকারের নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে নিজ উদ্যোগে আদমদীঘি সদর, নশরৎপুর, সান্তাহার, ছাতিয়ানগ্রামের বিভিন্ন স্থানে ভ্যানে করে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে প্রতিটি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ২ কেজি পিঁয়াজ, ২ কেজি আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার শহর পুলিশ ফাঁড়ির টিএসআই আবদুল ওয়াদুদ, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর সবুর সবুজ, নতুন, রুপক, রনি, শামীম, হান্নান, পান্না প্রমুখ। তিনি ব্যক্তিগত উদ্যোগে ৫ শত প্যাকেট খাদ্য সামগ্রী নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরন করেছেন।
খাদ্য সামগ্রী সহায়তাকালে শ্রাবণী এন্টার প্রাইজের মালিক রাহুল খান ডাবলু জানান, কোভিড-১৯ বিশ্ব ব্যাপী মহামারি আকার ধারণ করছে। বাংলাদেশেও ইহার সংক্রমণ দেখা দিয়েছে। তাইতো সামাজিক দুরুত্ব বজায় রাখতে সকলকে সচেতন হবার পরামর্শ প্রদান করেন।