সারা পৃথিবী জুড়ে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমন। সেই সাথে বাংলাদেশেও করোনা ভাইরাসের সংক্রমন দেখা দিয়েছে। বাংলাদেশের প্রধান মন্ত্রী করোনা ভাইরাসের মোকাবেলা করার জন্য কাজ করছেন এবং দেশের খেটে খাওয়া মানুষের বরাদ্দ দিচ্ছেন। সেই মুহুর্তে দেশের কিছু স্বার্থানেশি মহল আখের গোছাতে ব্যস্ত ইউপি সদস্য বাদশা মিয়া করোনা ভাইরাস সংকট মুহুর্তে খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে বরাদ্দ সরকারি ত্রাণের চাল চুরি করে রতন নামের এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেছে। ভ্রাম্যমান আদালত ওই চাল উদ্ধার করে ব্যবসায়ীর নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।ঘোড়াঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য বাদশা মিয়া সোমবার তার এলাকার খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে বরাদ্দ সরকারি ত্রাণের চাল বিতরন করছিলেন। বরাদ্দ সরকারি ত্রাণের চাল থেকে ইউপি সদস্য ২ বস্তা ৬০ কেজি চাল রতন নামের এক ব্যবসায়ীর নিকট বিক্রি করে। নির্বাহী ম্যাজিষেট্রট উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম সংবাদ পেয়ে ঘোড়াঘাট পৌর সভার ৪ মাথা সংলগ্ন নয়াপাড়া এলাকায় ব্যবসায়ী রতনের দোকান থেকে চুরি করা ২ বস্তা ৬০ কেজি চাল উদ্ধার করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ব্যবসায়ীর নিকট থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় পুলিশ, সেনা বাহিনীর সদস্য ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।