রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা গ্রামে এক হতদরিদ্রকে দেয়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় “জমি আছে ঘর নেই’’ প্রকল্পের একটি বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। রান্না ঘরের চুলা থেকে আগুন লেগে বাড়িটি পুড়ে যায়। ঘটনাটি ঘটেছে সোমাবর (৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে।
জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের হরিনা পশ্চিমপাড়া গ্রামের মোশরাফ হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় “জমি আছে ঘর নেই’’ প্রকল্পের মাধ্যমে একটি বাড়ি নির্মান করে দেয়া হয়। এই বাড়ির গৃহকর্তা দুপুরের রান্নার করছিল। অসাবধানতায় আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসার আগেই ঘর পুড়ে যায়। খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান ওই পরিবারকে এক মাসের খাবার দেন। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন বাউসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান।
বাড়ির মালিক মোশরাফ হোসেন দাবি করেন তার ঘর ও অন্যান্য আসবাবপত্রসহ দুই লক্ষ টাকার ক্ষকি হয়েছে।
বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোশারফ হোসেন জানান, ঘটনাস্থলে পৌছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রন করে।
বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা জানান, ক্ষতিগ্রস্থ পরিবারকে তাৎক্ষনিক এক মাসের খাবার ও কম্বল প্রদান করা হয়েছে। পরে আর্থিক সহায়তা প্রদান করা হবে।