চাল, ডাল, তেল, সাবানসহ নিত্য প্রয়োজনীয় পন্য নিয়ে করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত, অসহায়, শ্রমজীবী ও কর্মহীন পাঁচ শতাধিক মানুষের পাশে দাড়িয়েছে বরগুনা প্রেসক্লাব। সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ সহায়তা বিতরণ করা হয়।
বরগুনা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় এসব খাদ্য সহায়তা বিতরণ করেন বরগুনা-০১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু। এ সময় অন্যান্যের মধ্যে বরগুনা সদর থানার কর্মকর্তা ইনচার্জ আবির মোহাম্ম হোসেন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট সঞ্জিব দাস, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা প্রটোকল বজায় রেখে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।