করোনা ভাইরাস থেকে সাংবাদিকদের সুরক্ষায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিকদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও হ্যান্ড স্যানিটাজার দিয়েছেন সদাগর ডট কম নামে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারী অনলাইন ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ মো: আবদুস শাকুর চৌধুরী সুমন।
তিনি রাজধানী ঢাকা থেকে এস এ পরিবহনের ম্যাধমে সান্তাহারে দায়িত্বপ্রাপ্ত সদাগর ডট কম এর প্রতিনিধি আবদুর সবুর সবুজ ও খাদেমুল মাসুদ খোকনের ম্যাধমে সোমবার বেলা ১২টায় সান্তাহার প্রেস ক্লাব কার্যালয়ে সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও হ্যান্ড স্যানিটাজার সাংবাদিকদের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিক খায়রুল ইসলাম, হারেজুজ্জামান হারেজ, সাগর খান, আবদুল মতিন, নয়ন হোসেন প্রমুখ।
সদাগর ডট কম প্রধান নির্বাহী আরিফ মো: আবদুস শাকুর চৌধুরী সুমন জানান, কোভিড-১৯ করোনা ভাইরাসের মধ্যে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন থাকেন, এজন্য তাদের নিজস্ব সুরক্ষার জন্য পিপিই ও হ্যান্ড স্যানিটাজার দেওয়া হয়েছে। সান্তাহার প্রেস ক্লাবের সাংবাদিক খায়রুল ইসলাম বলেন, দেশের এমন ক্রান্তি লগ্নে পিপিই ও হ্যান্ড স্যানিটাজার দিয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবার জন্য সান্তাহার প্রেস ক্লাবের পক্ষ থেকে সদাগর ডট কম কে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানায়।