বগুড়ায় শিশু লুনা(৭)কে পাশবিক নির্যাতনের পর তাকে গলাটিপে হত্যা করা হয়েছে। মাত্র ২৪ঘন্টার মধ্য শিশু লুনা হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটন এবং ধর্ষন ও খুনের ঘটনায় আবদুল মোমিন (১৪)নামের এক কিশোর ধর্ষককে আটক করেছে সদর থানা পুলিশ।
আটক আবদুল মোমিন খান্দার কশাইপাড়া এলাকার তপন আলীর ছেলে। আটক মোমিন পুলিশের কাছে প্রথমিক জিজ্ঞাসাবাদে এবং ঘটনা নিজের জরিত থাকার কথা জানিয়ে বিজ্ঞ আদালতে ১৬৪ধারায় স্বিকারোক্তি মূলক জবান বদ্ধি দিয়েছে।
নিহত লুনা এলাকার দর্জি পেশায় নিয়োজিত ফযলার রহমানের মেয়ে এবং স্থানীয় ঠনঠনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
উল্লেখ্য, গত শনিবার রাতে শহরের খান্দার মালগ্রাম চারতলা মোড় এলাকার একটি গলি থেকে শিশু লুনার লাশ উদ্ধার করে পুলিশ। লাশের সুরতহাল তৈরীকারী পুলিশ কর্মকর্তা লাশের গলা ও মাথায় একাধিক আঘাতের কথা স্বিকার করে ধর্ষনের বিষয়টি চেপে গিয়ে তাকে গলা টিপে হত্যা করা হয়ে থাকতে পারে এমন দাবী করলেও সংবাদ সংস্থা এফএনএস পরিবেশিত সংবাদের হত্যাকান্ডে হত্যা ঘটনার সাথে তাকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হ্েয়ছে এমনটি উল্লেখ করা হয়।
ঘটনা ঘটে যে ভাবে ঃ শনিবার সন্ধ্যার আগে পাশের বাড়ীতে টিভি দেখার কথা বলে বাড়ী থেকে বের হয় লুনা। রাত সাড়ে ৮টার দিকে সে তার বাড়ীতে ফেরার সময় তাকে আসামি আবদুল মোমিন টেনে হিচরে বাড়ীর পেছনের নির্জন একটি গলিতে নিয়ে যায়। সেখানে কোন কিছু বুঝে ওঠার আগেই তাকে জোর করে ধর্ষন করে মোমিন। এ সময় ছাড়া পেয়ে লুনা মোমিনকে বলে আমি বাড়ীতে গিয়ে সব বলে দেব। ’আমি বলে দেব’ কথাটাই কাল হয়ে দাঁড়ায় লুনার। এ কথা শুনে লুনার গলা দু’হাত দিয়ে টিপে ধরে ধর্ষক মোমিন। একসময় নিস্তেজ হয়ে পড়ে লুনার শরীর। এ সময় তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে আসে মোমিন। লুনার প্রানহীন দেহটা মাটিতে লুটিয়ে পাড়ার সময় তার কপাল ঠুকে যায় পাশের দেয়ালের সাথে।
রাত ৯টার দিকে খোজা খুজির একপর্যায়ে নির্জন গলির শেষ মাথায় লুনার মৃতদেহ পাওয়া যায়। রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। এ সময় শিশুটিকে ধর্ষনের কথা পুলিশ অস্বিকার করে।
এদিকে রাতেই নিহত শিশুর বাবা ফযলার রহমান রাতেই বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দিলে পুলিশ মামলাটি নারী ও শিশু নির্যাতন আইনের ৯(২) ধারায় মামলাটি নথিভুক্ত করেন।
এদিকে ঘটনার পর হত্যাকান্ডের সাথে জরিতদের খোজে সদর ওসি সার্বিক বদিউজ্জামান ইন্সপেক্টর (তদন্ত)রেজাউল আলম রেজা ও স্থানীয় ষ্টেডিয়াম ফাঁড়ীর পুলিশ সদস্যরা মাঠে অভিযান তৎপরতা শুরু করে।এতে করে গভীর রাতে সন্দিগ্ধ হিসাবে মোমিনকে এলাকা থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের ঘটনার সাথে নিজের জরিত থাকার কথা স্বিকার করে গুরুত্বপূর্ন তথ্য দেয় সে। এতে পুলিশ নিশ্চিত হয় যে, সকলের কাছে ধর্ষনের বিষয়টি বলে দেব এমন কথা বলায় লুনাকে গলা টিপে হত্যা করে মোমিন।
এদিকে রোববার আদালতে সোপর্দ করা হলে সন্ধ্যায় নিজের দোষ স্বিকার করে ১৬৪ধারায় জবানবন্ধি প্রদান করে মোমিন। বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মুহাঃ খালিদ হাসান ১৬৪ধারায় মোমিনের জবানবন্ধি লিপিবদ্ধ করেন। বিজ্ঞ আদালত এ সময় আসামি মোমিনকে শিশু সংশোধন কেন্দ্র যশোহরে পাঠানোর নির্দেশ প্রদান করেন।