রোববার বগুড়ার আদমদীঘিতে করোনা ভাইরাস সন্দেহে দুই জনকে বগুড়া মোহাম্মাদ আলী বিশেষায়িত হাসপাতাল আইসোলেশন বিভাগে পাঠিয়েছে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগ। এছাড়াও একজনের নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবরেটরীতে পাঠানো হয়েছে। তারা বেশকিছু দিন ধরে জ্বর, সর্দি-কাশি, পাতলা পায়খানা ও মাথা ব্যাথায় ভুগছিলেন।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলা সদরের তেঁতুলিয়া গ্রামের কমলা প্রামানিকের ছেলে তাজন প্রাং (৪৮) নসরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের ইদ্রিস আলীর ছেলে আল আমিন (৩০) জ্বর, সর্দি ও কাশি নিয়ে আদমদীঘি হাসপাতালে চিকিৎসা নিতে আসলে হাসপাতালের চিকিৎসকরা ওই দুই জনের করোনা সংক্রমন সন্দেহে বগুড়া মোহাম্মাদ আলী আইসোলেশন ইউনিটে পাঠায়। এছাড়াও সদর ইউনিয়নের তালসন গ্রামের মৃত গুরুচরণ পালের ছেলে বৃদ্ধ গোসাই পাল (৭৫) জ্বর ও পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে বাড়ীতে অবস্থান করছিলেন এমন সংবাদ পেয়ে মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে রাজশাহী ল্যাবরেটরীতে পাঠিয়েছে। এ ব্যাপারে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ শহীদুল্লাহ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।