নওগাঁর রাণীনগর উপজেলা সদরের ওয়ালটন শোরুম, হাজী টেলিকম এ- ইলেকট্রনিক্স এর উদ্দ্যোগে কর্মহীন, অসহায় ও হতদরিদ্র পাঁচশ’ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রোপাইটার আমিনুল ইসলাম এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। রোববার রাণীনগর উপজেলার বিভিন্ন এলাকার গ্রামে গ্রামে প্রতি পরিবারে আড়াই কেজি চাল, এক কেজি আলু, তিনশ গ্রাম পেঁয়াজ, আড়াইশ গ্রাম কাঁচা মরিচ ও দুইশ গ্রাম সরিষার তেল বিতরণ করা হয়। করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে অসহায়দের পার্শ্বে দ্বাড়াতে ও সহযোগিতা করতে অসহায় পরিবারের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি ও তার সহযোগীরা।