রাজশাহীর বাঘায় সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় বাস চালানোর অভিযোগ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এই জরিমানা করেন।
জানা যায়, করোনা ভাইরাসের কারণে সরকার সকল যানবাহন চলাচল না করার জন্য নির্দেশ দেন। এই নির্দেশ অমান্য করে ঢাকাণ্ডমেট্রো-ব-১১-৭৬০৭ আদর্শ রজনীগন্ধা নামের ঢাকাণ্ডচাপাঁইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ৩৫ জন যাত্রী নিয়ে রাস্তায় বের হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন বাসটি উপজেলার আড়ানী পৌর বাজারের তালতলায় ভ্রাম্যমান আদালত বসিয়ে রশিদের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আলপনা ইয়াসমিন বলেন, জনসচেতনতা মূলক অপরাদ করায় একটি বাসের চালক ও হেলফারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।