বগুড়া ডিবি পুলিশের অভিযানে ২হাজার পিচ ইয়াবা সহ মোঃ শাহ সেলিম (৪৬) নামের এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কের মধ্যেই ঢাকা থেকে বগুড়ায় ইয়াবা সরবরাহ করতে এসে কুখ্যাত এই মাদক ব্যাবসায়ী ডিবির হাতে গ্রেফতার হয়েছেন শাহ সেলিম
শনিবার দুপুরে শহরের চারমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শাহ সেলিম শরিয়তপুর জেলার জাজিরা থানার খোশাল শিকদারকান্দি গ্রামের মত জাবেদ আলী মাতব্বরের ছেলে। তিনি দীর্ঘদিন ঢাকায় বসবাস করছেন।
ডিবি জানায় , শাহ সেলিম বগুড়ায় ইয়াবা সরবরাহের উদ্দেশে শুক্রবার রাতে ঢাকা থেকে বগুড়ায় আসেন। পরে সে চারমাথা এলাকায় একটি হোটেলে রাত্রি যাপন করেন। শনিবার ইয়াবা সরবরাহের জন্য একটি হোটেলের সামনে অপেক্ষা করার সময় গোপন সংবাদের ভিভিত্তিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে । এসময় তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শাহ সেলিম প্রায় ১৭মাস কারাগারে থাকার পর বের হয়ে আবারও ইয়াবা ব্যবসা শুরু করে বলে জানা গেছে । তার নামে ঢাকা ও কুমিল্লায় একাধিক মামলা রয়েছে।