বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবু বকর সিদ্দিক (২৮) নামে এক প্রবাসী যুবককে প্রকাশ্য কুপিয়ে হত্যা করেছে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। এঘটনায় আহত হয়েছেন ৩ জন।
ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় পশ্চিমপাড়া এলাকায় ।
নিহত আবু বকর সিদ্দিক উপজেলার মাথাইলচাপর পূর্বপাড়ার ইউসুব আলী পুত্র। তিনি ছয় মাসের ছুটিতে মালয়েশিয়া থেকে সম্্রপতি দেশে এসেছেন।
আহতরা হলেন, একই গ্রামের রুহুল আমিনের পুত্র শাবরুল বন্দর শ্রমিকলীগের সাধারন সম্পাাদক মনিরুজ্জামান (৩২), আবু তালেবের পুত্র পিকআপ ভ্যান চালক বাদল (২৬) এবং সাইফুল ইসলামের পুত্র সাগর (২৮)।
আহতদের মধ্যে মনিরুজ্জামান ও বাদল গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। অপর আহত সাগর স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
আহত সাগর জানান, মাথাইল চাপড় পশ্চিমপাড়া বাদল নামে এক পিকআপ ভ্যান চালক অবসর সময়ে মাথাইল চাপড় পূর্বপাড়ায় এসে সময় কাটাতো। মাথাইল চাপড় পশ্চিমপাড়া টুকু মিয়ার পুত্র সুলতান ওরফে টিপু (৩৬) ও তার সহযোগীরা এটা পছন্দ করতো না। এনিয়ে টিপু বাহিনী বাদলের উপর ক্ষিপ্ত ছিল। শনিবার বেলা ১২ টার দিকে টিপু ও তার সহযোগীরা বাদলকে বেদম মারপিট করে ফেলে রেখেছে লোকমুখে এমন খবর পেয়ে নিহত আবু বকর সিদ্দিক, মনিরুজ্জামানসহ বেশ কয়েকজন দ্রুত ঘটনাস্থলে যাওয়া মাত্র টিপু, সজিব, বাবু, রাহাত, শফিক সহ তাদের বাহিনীর সদস্যরা রাম দা, লোহার রড, পাইপ দিয়ে এলোপাথারি মারপিট শুরু করে। এক পর্যায়ে টিপু রাম দা দিয়ে আবু বকর সিদ্দিকের নাক,মুখ ও ডান হাত সহ শরীররে বিভিন্ন স্থানে উপুর্যুকুপিয়ে ভাবে কুপিয়ে গুরুতর আহত করে। মনিরুজ্জামানের পাজরে সুলপি দিয়ে আঘাত করে।
সাগর আরো জানান, টিপু শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের এক নেতার ছত্রছায়ায় চলে। টিপুর দলীয় কোন পরিচয়ন নাই। সন্ত্রাসী বাহিনী গঠন করে স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড করে বেড়ায়। প্রতিবাদ করার কারণেই টিপু বাহিনী তাদেরকে প্রতিপক্ষ ভেবে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে আসছে।
এঘটনায় টিপু বাহিনীর ভয়ে স্থানীয়রা কেহ মুখ খুলতে সাহস পাচ্ছেন না
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ জানান, গুরুতর আহত অবস্থায় আহতদের হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধিন অবস্থায় আবু বকর সিদ্দিক মারা যান। আহত ২জন হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।
শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি সার্বিক) আজিম উদ্দীন এফএনএস’কে জানান, হত্যার প্রকৃত কারণ জানা যায়নি। স্থানীয় ভাবে জিজ্ঞাসাবাদ চলছে। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।