করোনা সংকটের কারণে কর্মহীন হয়ে পড়া বাড়িতে অবস্থানরত অসহায় লোকজনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদের ছেলে এবং বর্তমান চেয়ারম্যান মকলেছুর রহমান দুলালের ছোট ভাই সোহরাব হোসেন তোতা । তিনি ইউনিয়নের অসহায় মানুষদের বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করেছেন।
শনিবার সকাল থেকে তিনি ইউনিয়নের সব এলাকায় প্রিকাপভ্যানে করে বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেন। এর আগে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্বেচ্ছাসেবী ব্যক্তিদের মাধ্যমে অসহায়দের তালিকা প্রস্তুত করেন। পরে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। এছাড়াও অনেককে নগদ টাকাও দেওয়া হয়েছে। সকালে খাঁপুর মোড়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দ্বীপপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ। এসময় উপস্থিত ছিলেন দ্বীপপুর ইউপি চেয়ারম্যান মকলেছুর রহমান দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, আত-তিজারা লিমিটেডের সহকারী পরিচালক মমতাজ উদ্দিন, ইউপি সদস্য মতিউর রহমান, আফসার আলী, দুলাল উদ্দিন, উছমান আলী প্রমুখ।
সোহরাব হোসেন তোতা জানান, দুর্যোগকালীন সময়ে লোকজনের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ভালো লাগছে। ইউনিয়নের কোনো লোকজনকে অনহারে থাকতে দেওয়া হবে না। নিজের টাকায় লোকজনদের সহায়তা করা হচ্ছে বলে জানিয়েছেন।