করোনা ভাইরাস প্রতিরোধের জনসচেতনামুলক কর্মকান্ডের অংশ হিসেবে বগুড়ার শেরপুর ৪ এপ্রিল শনিবার ধুনট মোড় এলাকায় মোবাইল কোর্টের পৃথক অভিযানে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এতে অংশগ্রহন করেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ, সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম রানা।
জানাযায়, ঢাকাণ্ডবগুড়া মহাসড়কের শেরপুর ধুনট মোড় এলাকায় মোটর সাইকেলে একজনের বেশী ব্যক্তি উঠা যাবেনা- সরকারের এই আদেশ অমান্য করে দুইজন / তিনজন উঠার কারণে ও গাড়ীতে যাত্রি তোলার অপরাধে ৪ টা মামলায় মোট ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।