বগুড়ার শেরপুর উপজেলার ইউএনও মোঃ লিয়াকত আলী সেখ ও এসি ল্যান্ড জামশেদ আলাম রানা। করোনা যুদ্ধে শেরপুর উপজেলার আনাচে-কানাচে বিরামহীনভাবে কাকডাকা ভোর হইতে রাত্রি পর্যন্ত ছুটে চলছেন। সারা দেশের মানুষ যখন করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে হোম কোরেন্টাইন নিয়ে ব্যাস্ত, ঠিক তখন নিজ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ়, বাজার নিয়ন্ত্রনে,নিয়মিত বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, করোনা সচেতনতায় উপজেলার আনাচে কানাচে লিফলেট বিতরণ করে নজির স্থাপন করেছেন। তারা ফুটপাতের হকার, রিকশাচালক, ভিক্ষুক ও হতদরিদ্র থেকে শুরু করে মানুষের মাঝে করোনা সচেতনতায় ছুটে চলেছেন শহর থেকে গ্রাম গঞ্জে। এমন কর্মকান্ডে উপজেলা বাসীর কাছে ভূয়সী প্রশংসা পাচ্ছেন। এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমির সাথে কথা বললে তিনি বলেন, জনগনকে সেবা আমরা সর্বদা দিয়ে যাচ্ছি। সরকার থেকে নেওয়া বিধি নিষেদের বিষয়ে আমরা মানুষের মাঝে সচেতনতায় কাজ করে যাচ্ছি। এসব বিষয় কেউ না মানলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে বাধ্য হচ্ছি।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মানুষের সেবা করে এই যুদ্ধে আমরা জয়ি হবো। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন এই কর্মকর্তা।