করোনা মোকাবেলার জন্য রাজশাহীর বাঘা হাইস্কুল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে আলাদাভাবে ১০ বেড বিশিষ্ট আইসোলেশন সেন্টার করা হয়েছে। শনিবার দুপুরে পিপিই, মাস্ক ও তিনটি কিটের ব্যবস্থা করা হয়েছে। তবে আইসোলেশন সেন্টার কোন রুগী নেই।
জানা যায়, বাঘা মডেল হাইস্কুলের একটি কক্ষে ৫ বেড বিশিষ্ট ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ৫ বিশিষ্ঠ আলাদাভাবে মোট ১০ বেড বিশিষ্ট আইসোলেশন সেন্টার করা হয়েছে। ইতিমধ্যেই করোনা মোকাবেলার জন্য সুরক্ষিত পোশাক পিপিই, মাস্ক ও তিনটি কিটের ব্যবস্থা করা হয়েছে। জ্বর, সর্দি কাশির রোগীদের সাবধানে চিকিৎসা দেয়া হচ্ছে।
বাঘা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আক্তারুজ্জামান বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে কমিউনিটি ক্লিনিক রয়েছে। গ্রামে কোন করোনা রোগীর সন্ধান পেলে বাসায় রেখে চিকিৎসা দেয়া অথবা মোবাইল ফোনে রোগ শুনে পরামর্শ দেয়া হচ্ছে। তবে প্রস্তুতকৃত আইসোলেশন সেন্টারে ভর্তি হওয়ার মতো কোন রুগী আসেনি। এছাড়া কেউ চাইলে নিজে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে পারবেন।