প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য বাগেরহাট জেলার ফকিরহাট প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকবৃন্দের সংবাদ সংগ্রহের স্বার্থে ব্যক্তিগত সুরক্ষার কথা বিবেচনা করে পিপিই(পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) প্রদান করেছে স্বপ্ন ফাউন্ডেশন ইউকে নামের একটি সংগঠন। আজ স্বপ্ন ফাউন্ডেশনের বাগেরহাট প্রতিনিধির মাধ্যমে আসা পিপিই সাংবাদিকদের হাতে তুলে দেন ফকিরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান মোঃ আল আউয়াল। এ সময় উপস্থিত ছিলেন ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট কাজী ইয়াছিন, সহ-সভাপতি ওবায়েদ হাসান রনি, কোষাধ্যক্ষ শেখ সৈয়দ আলী, অনলাইন প্রেসক্লাবের সদস্য শেখ শাহিন উদ্দিন জনি, রাজু আহমেদ ও হীরক শেখ। নিজেদের নিরাপদ রেখে সংবাদ সংগ্রহের জন্য সংবাদ সংগ্রহের জন্য পিপিই প্রদান করায় ফকিরহাট প্রেসক্লাবের পক্ষ থেকে স্বপ্ন ফাউন্ডেশনকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।