রাজশাহীর তানোর পৌর এলাকায় করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে বেশ কয়েকটি গ্রামে জীবানুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে। ‘স্বপ্নচারী’ নামক গ্রাম উন্নয়ন সংগঠনের ১০-১২ জন তরুণের দল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা নিজ উদ্যোগে জীবানুনাশক ওষুধ স্প্রে করে। এতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুরছালীন শেখ তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি নিজেও এই কার্যক্রমে অংশ নেন।
এই কর্মসূচীতে পৌর এলাকার গোকুল-মথুরা ও ধানতৈড়-চাপড়া মহল্লার রাস্তা-ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদসহ গ্রামের অলিগলিতে জীবনুনাশক স্প্রে করা হয়। সংগঠনটির সভাপতি রুবেল হোসেন মিন্টু জানান, তাদের গ্রাম ছাড়াও আশাপাশের গ্রামে যে কোন সমস্যা ও সমভাবনায় তারা আন্তরিক ভাবে সেচ্ছায় কাজ করে থাকেন।
বর্তমানে করোনা মোকাবেলায় জনসচেতনতায় লিফলেট বিতরণ ছাড়াও জীবানুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করছে সংগঠনের সব সচেতন সদস্য। এ ছাড়া করোনায় আক্রান্ত যে কোন মানুষের সেবা ও দাফনের জন্য তাদের সংগঠনের তরুণরা প্রস্তুত বলেও জানান তিনি।