বগুড়ায় গত দুদিনে পৃথক ঘটনায় র্যাব ও পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার করেছে দেড় হাজার পিচ ইয়াবা ফেন্সিডিল ঃ গ্রেফতার হয়েছে ৫ মাদক বিক্রেতা
শুক্রবার র্যাব-১২ বগুড়া স্পেশাল কোম্পানীর এক বার্তায় জানানো হয়েছে, ২ এপ্রিল(বৃহস্পতিবার) রাতে র্যাবের একটি দল দুপচাঁচিয়া উপজেলার ছাতনী গ্রামে অভিযান চালিয়ে ১০২৪ পিচ ইয়াবাসহ একই গ্রামের উজ্জ্বল হোসেন (২২) ও সুমন হোসেনকে (১৯) গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা এলাকায় ইয়াবা বেচাকেনা করছিল বলে র্যাব সূত্র জানায়।
অপরদিকে বৃহস্পতিবার প্রথক ঘটনায় সকালে বগুড়া সদরের শাখারিয়া এলাকা থেকে ডিবি পুলিশ ১০ বোতল ফেন্সিডিলসহ রায়হানুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করে। এর আগের রাতে ডিবি পুলিশের একটি দল শহরতলীর বারপুর বাজার এলাকা থেকে ৫০০ পিচ ইয়াবাসহ কাজল মিয়া (২৫) ও মাহফুজার রহমান (৩৬) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।