বগুড়া জেলা কারাগারের জেল সুপার সাঈদ হোসেনের অনৈতিক কর্মকান্ডের কারণে কর্মস্থল থেকে ষ্ঠ্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে বর্তমানে রাজশাহী কারাগার ডিআইজি প্রিজন কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
তার অনৈতিক কর্মকান্ডের বিষয়টি ষ্পষ্ট করে উল্লেখ না করলেও জেল সুপার সাঈদ হোসেনকে ষ্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা কারাগারের জেলার শরিফুল ইসলাম।
জানা গেছে, বগুড়া জেলা কারাগারে কারাবন্দী এক হাজতির সুন্দরী স্ত্রীকে জরুরী কথা আছে বলে কারা অফিসে ডেকে নেন জেল সুপার সাঈদ হোসেন। এ সময় তিনি তাকে জানান, তার স্বামীকে অন্য জেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। পরে তিনি রহস্যজনক কারণে ওই নারীকে তার সরকারি বাসভবনে নিয়ে যান। এদিকে বিষয়টি স্থানীয় ভাবে কানা ঘুসা হলেও সম্প্রতি ডিআইজি প্রিজন অসীম কান্তপাল বগুড়া জেলা কারাগার পরিদর্শনে এলে বিষয়টি তিনি একটি বিশেষ সূত্রে অবগত হন। পরে তার এক আদেশ বলে বগুড়া জেল সুপার সাঈদ হোসেনকে ষ্ঠ্যান্ড রিলিজ করা হয়। আগামী কর্মদিবসে তিনি রাজশাহীতে যোগদান করতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে কথা বলতে চাইলে সদ্য প্রত্যাহারকৃত জেলা সুপার সাঈদ হোসেনকে পাওয়া যায়নি।