বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনীর বাসিন্দা আরিফ মো: আবদুস শাকুর চৌধুরী সুমন বর্তমান তিনি ঢাকা বনানীতে সদাগর ডট কম নামে একটি অনলাইন ভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্টান গড়ে তুলে সুনামের সাথে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পন্য সরবরাহ করে আসছে।
কিন্তু বর্তমান সারাদেশের মহামারী করোনা ভাইরাসে বিপর্যস্ত ও দেশের অর্থনীতি পরিস্থিতি দেখে বিপাকে পড়া হতদরিদ্র এই মানুষগুলো চিন্তিত। করোনা সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখনই সেই কথা ভেবে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়। বগুড়া শহরের রিকশা চালক আইনুল হকের কাছে পাওয়া গেলো ভিন্ন তথ্য। তিনি বললেন, ত্রিশ টাকার ভাড়া দশ টাকা দিন, তাও চলুন। ঘরে মা না খেয়ে আছেন। এ রকম করুণ গল্পটা সারা দেশেই। এই অবস্থায় একটি অসামান্য উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ভিত্তিক পাইকারি বাজার সদাগর ডট কম।
মানবিক আবেদনে সাড়া দিয়ে দেশের সদাগর ডট কম ১১দিন ধরে সারাদেশের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত ২০০০ এর বেশি পরিবার কে ১০ কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার তেল, ১ প্যাকেট কয়েল দিয়ে নিত্য পণ্য বিনা মূল্যে সিএসআর প্রজেক্টের আওতায় দিয়েছে। প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগ জানিয়েছে তাদের এই প্রজেক্টের নাম রাখো হয়েছে ”পাশে আছি”। এই প্রতিষ্ঠানটি গত ২৪ শে মার্চ থেকেই অনলাইনে অফিস কার্যক্রম পরিচালনা করছে। ঢাকার বনানী, বনশ্রী, কমলাপুর, ধানমন্ডি, বগুড়া, দুপচাচিয়া, সান্তাহার, নওগাঁসহ বেশ কয়েকটি এলাকায় এ কার্যক্রম চলছে বলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আরিফ মো: আবদুস শাকুর চৌধুরী সুমন জানান। নিত্য পণ্যের ঊর্ধ্বগতিতে যখন বেসামাল হতদরিদ্র মানুষেরা তখন সদাগর ডট কমের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির নিয়মিত গ্রাহকরাও। এই কার্যক্রমে এগিয়ে আসছেন তারাও, ওয়েবে দেখে তারা হাত বাড়িয়েছেন সাহায্যের। পুরো সদাগর ডট কম টিম নানা ভাবে চাচ্ছে এই সংকটে দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে।