করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাগমারায় বসবাসরত ছিন্নমূল বেদে পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাউল এবং নগদ টাকা বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের কারণে বাজারঘাট বন্ধ থাকায় চরম খাদ্য সংকটে পড়েছে বেদে সম্প্রদায়ের এই সকল মানুষ। বৃহস্পতিবার দুপুরে করোনা সংকট মুহুর্তে খাদ্য সমস্যা দূর করতে উপজেলা পরিষদ চত্বরে তাদের ডেকে চাউল এবং টাকা বিতরণ করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বাগমারা থানার কর্মকর্তা ইনচার্জ আতাউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ৩০টি বেদে সম্প্রদায়ের পরিবারের সদস্যদের হাতে চাউল এবং নগদ টাকা প্রদান করা হয়।