যশোরের ট্রেন মনে করে উত্তরাঞ্চলের ট্রেনের যাত্রী হয়ে ৮ দিন ধরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের আটকা পড়ে আছে ফাতেমা নামে এক বৃদ্ধ নারী (৭০)। এই নারী ৮ দিন ধরে অবস্থান করছেন সান্তাহার পৌর ভবনে। ৮ দিন ধরে তার খাবার দিচ্ছেন সান্তাহার পৌর সভার মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু। বৃদ্ধা ফাতেমা যশোর জেলা শহরের শংকরপুর গোলপাতার মসজিদের পাশের বাসিন্দা মুক্তিযোদ্ধা মৃত শেখ খলিল মিয়ার স্ত্রী। তাঁর তিন মেয়ে, এক ছেলে রয়েছে। ছেলের নাম দেলোয়ার হোসেন। সে ফেরিওয়ালা ব্যবসায়ী।
ওই বৃদ্ধ নারী ফাতেমা জিানিয়েছেন, ২০ মার্চে তিনি ঢাকায় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রধান কার্যালয়ে তার স্বামীর মুক্তিযোদ্ধা ভাতা সংক্রান্ত কাজে যায়। কিন্তু কোন কুলকিনারা না হওয়ায় ২৪ মার্চ ঢাকা থেকে বাড়ি ফেরার সময় যশোরের ট্রেন মনে করে ভুল ক্রমে উত্তরাঞ্চলের একটি ট্রেনে উঠে পড়েন। পরে সান্তাহার জংশন স্টেশনে নেমে যান। কিন্তু ২৫ তারিখ থেকে গণ পরিবহন বন্ধ থাকায় তিনি আর কোথাও যেতে পারছেন না। বাড়িতে ফেরার জন্য ফাতেমা মাঝে মধ্যেই কান্নাকাটি করছেন।
এ ব্যাপারে সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, ফাতেমা কে তার পরিবারের তাছে ফিরিয়ে দিতে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। তবে যত দিন পযর্ন্ত বাড়িতে না পৌছানো যাবে তত দিন পযর্ন্ত আমার দায়িত্বে থাকবে। ফাতেমা বৃদ্ধ নারীর স্বজনদের কে (০১৭২৪-৮৬১৪৩২ তুহিন) এই ফোন নাম্বারে যোগাযোগ এর জন্য অনুরোধ করেছেন তিনি।