রাজশাহী জেলার বাগমারা উপজেলার বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটি এবং তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের যৌথ উদ্দোগ্যে তাহেরপুর হরিতলা বাজার থেকে শুরু করে মথুরাপুর, সুলতানপুর, তালতলী, মির্জাপুর, কনোপাড়া ও দক্ষিণ সাজুঁড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬৫০টি মাস্ক ও ৫৫০পিস সাবান বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়। বুধবার সকাল ১০টা থেকে শুরু করে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়। এ উপলক্ষে মির্জাপুর ত্রী-মোহনী রাস্তার পাশে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও তাহেরপুর আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস. এম. সামসুজ্জোহা মামুন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাবেক কৃষি বিষায়ক সম্পাদক ও গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালকান্দি ইউনিয়নের আওয়ামীলীগ নেতা ও ০২নং ওয়ার্ডের মেম্বার আবেদ আলী মোল্লা প্রমুখ।