বাগমারা প্রেস ক্লাবের কার্যকরি কমিটির সদস্য ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা পত্রিকার বাগমারা প্রতিনিধি আব্দুল মতিনের মাতা মোছা: হামিদা বিবি (৮৫) বার্ধক্যজনিত কারনে আজ বুধবার বিকেলে সাড়ে ৫ টায় নিজ বাসভবন তক্তপাড়া গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে..........রাজেউন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে, নাতী, নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সন্ধ্যায় ৭ টায় মরহুমা হামিদা বিবির জানাযা শেষে পারিবারিক কবরস্থান তক্তপাড়া গ্রামে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। মরহুমা হামিদা বিবির জানাযায় শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ জানানো হয়েছে।
শোক:
বাগমারার সাংবাদিক আব্দুল মতিনের মাতা মরহুমা হামিদা বিবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাগমারা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দরা। তারা শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।