শহীদ আফ্রিদি তাঁর ফাউন্ডেশন ‘এসএ ফাউন্ডেশন‘-এর হয়ে করোনার সচেতনার জন্য প্রচারে নেমেছেন। করোনা আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে ডোনেশনও তুলছে এই সংস্থা। আর তাঁকে সমর্থন করে বিপাকে ভারতের দুই তারকা ক্রিকেটার যুবরাজ সিং আর হরভজন সিং। আফ্রিদিকে সমর্থন করায় ভারতীয় সমর্থকরা এতটাই বিরক্ত যে, টুইটারে দেশের ভক্তদের সমালোচনার শিকার হতে হচ্ছে এই দুই তারকাকে। পাকিস্তানের করোনা আক্রান্তদের সাহায্য করতে এগিয়ে এসেছেন আফ্রিদি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে ভারত থেকে যুবরাজ ও হরভজন, আফ্রিদির ফাউন্ডেশনে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ জানান। ভারতীয় দুই ক্রিকেটারের এই পোস্ট দেখে আপ্লুত আফ্রিদি। সেখানে আফ্রিদিকে সমর্থন করে টুইট করেছিলেন ভারতীয় সাবেক দুই ক্রিকেটার যুবরাজ সিং ও হরভজন সিং। আর্থিক সাহায্য করার কথাও বলেছেন দুই ভারতীয় ক্রিকেটার। এটাই ভালো ভাবে নিতে পারেননি ভারতীয় সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা ক্ষোভ উগড়ে দেন। তা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে টুইটারে।
টুইটারে যুবরাজ লিখেছেন, ‘‘আমরা সকলেই খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়েই যারা ততটা ভাগ্যবান নয় তাদের পাশে দাঁড়াতে হবে। করোনা মোকাবিলায় আমি শাহিদ আফ্রিদি ফাউন্ডেশনকে সমর্থন করছি।’ টুইটার প্রশংসায় হরভজন সিংহ লেখেন, ‘সীমান্তের ওপারে মানবতার দারুণ নিদর্শন দেখিয়েছেন ক্রিকেটার ভাই আফ্রিদি। ভগবান আফ্রিদিকে এই লড়াইয়ের জন্যে তোমাকে আরও শক্তি দিন। প্রার্থনা রইল।’ আফ্রিদি টুইটে লিখেছেন, ‘হরভজন ও যুবরাজ দুই ভাইকেই করোনা মোকাবিলায় এভাবে পাশে পেয়ে ভালো লাগল। দুজনের সমর্থন করোনার বিরুদ্ধে আমার এই লড়াইয়ে বড় হাতিয়ার হতে চলেছে। সীমান্তের দুই পারে শান্তি ও ভালোবাসা বিরাজ করুক। আর করোনামুক্ত পৃথিবীর লড়াইয়ে সবাই আরও একটু মানবিক হোন। তবে আফ্রিদির পাশে তাঁরা দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন।