মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ মোল্লাহাটে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাষক স্প্রে ও লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল দশটায় কাউন্সিল অব ভোক্তা অধিকার বাংলাদেশ (সিআরবি) মোল্লাহাট কমিটির উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষে গাংনী বাজারে জীবানুনাষক স্প্রে ও লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন আ.লীগ সভাপতি শাহিদুল ইসলাম শাহিদ, যুবলীগ সাধারণ সম্পাদক শেখ আবুল বাশার, গাংনী বাজার কমিটির সভাপতি এস এম পারভেজ আলম,যুবলীগ নেতা ফারুক শেখ,বিল্লাল শেখ, গানী ইউডিসি উদ্যোগক্তা শেখ সমিরুল ইসলাম, (সিআরবি) মোল্লাহাট কমিটির আহবায়ক জিয়ারুল ইসলাম, সহ-সভাপতি জাবীর মীর, সাধারণ সম্পাদক সেলিম রেজা সহ অন্যান্য সদস্যবৃন্দ।