করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার বিভিন্ন সড়কে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার উদ্যোগে বাসষ্ট্যান্ড শহীদ আকরাম হোসেন সড়কে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. শারমিন আখতার।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সহকারী প্রকৌশলী হারুন-অর-রশিদ, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রতন কুমার দেবনাথ প্রমূখ।
মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল বলেন, শহরকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ও জনবহুল জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। এ কার্যক্রম করোনা ভাইরাস প্রতিরোধে প্রতিদিন চালানো হবে বলেও জানান তিনি।