করোনা ভাইরাস ট্রাজেডি ঘটনা নিয়ে সবাই যখন আতঙ্কিত সেই সুযোগ কাজে লাগাচ্ছে তৎপর হয়ে উঠেছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা। বগুড়ার শিবগঞ্জে একটি হলুদের মিলে ভেজাল হলুদের গুড়া তৈরি করা কালে সেখানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত । এসময় ভেজাল হলুদের গুড়া তৈরীকালে ২জনকে গ্রেপ্তার করে করা হয় । আদালত এসময় ভেজালকাজে লিপ্ত থাকার অভিযোগ তাদের কারাদন্ড প্রদান করেণ। সিল করে দেন ওই কারখানাটি ।
জানা গেছে, শিবগঞ্জ উপজেলাবাজার উথুলি এলাকায় একটি মিলে নি¤œমানের হলুদের সাথে ইটের গুড়া ও পশুখাদ্য দিয়ে ভেজাল হলুদের গুড়া তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে শিবগঞ্জ পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে ঝটিকা অভিযান চালায়। অভিযান কালে বিজ্ঞ আদালত সেখানে ভেজাল হলুদ তৈরীর সময় ঘটনা স্থল থেকে পুটু মিয়া (৩৮) ও মামুনুর রশিদ (২০)নামের ২জনকে হাতে নাতে আটক করেন ।
পরে ভ্রাম্যমাণ আদালতঅভিযুক্ত ২ জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন । এসময় ভেজাল হলুদ তৈরির অভিযোগে মিলটি সিলগালা দিয়ে বন্ধ করে দেয় আদালত ।